যশোরে শেখহাটির কাজী আলমসহ ৮ জন গ্রেফতার : আদালতের নির্দেশে কারাগারে

যশোরে শেখহাটির কাজী আলমসহ ৮ জন গ্রেফতার : আদালতের নির্দেশে কারাগারে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৪ নভেম্বর ২০২৬

যশোরের আদালত চত্বরে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও শেখহাটির কাজী আলমগীর হোসেন আলম সহ আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ শনিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাত আটটার দিকে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এবং মুজিব সড়কে অবস্থিত সহকারী জজ আদালতের প্রাচীরের কাছে দুর্বৃত্তরা পরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ২১ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্ত ও মামলার পর গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর অভিযান চালিয়ে পুলিশ প্রথমে নয়জনকে আটক করেছিল। পরবর্তীতে শুক্রবার রাতে আরও অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও শেখহাটির কাজী আলমগীর হোসেন, মামলার এজাহারভুক্ত আসামি ষষ্ঠীতলার মৃত হাফিজুর ইসলাম মরার ছেলে হৃদয় ইসলাম, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, আওয়ামী লীগের সদস্য শহিদুজ্জামান সেলিম, চাঁচড়া রায়পাড়ার খাইরুজ্জামান বাপ্পী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ফয়েসাল, খোলাডাঙ্গার আজিজুল ইসলাম এবং তালবাড়িয়া গ্রামের সোহেল রানা।

এছাড়াও, গত ১ নভেম্বর শহরের লালদীঘির পাড় এলাকায় সংঘটিত যুবলীগের একটি মিছিলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুজ্জামান শিবলিকে পৃথক অভিযানে আটক করেছে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে কঠোর পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের সকলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত চত্বরের মতো স্পর্শকাতর এলাকায় নাশকতার ঘটনায় জড়িত বাকি আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি বর্তমানে অব্যাহত রয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় নয়, তথ্য দিয়ে সহায়তার উদাত্ত আহ্বান শার্শা থানার ওসি মো. শামিনুল হকের

যশোরে ‘প্যারেন্টিং : আদর্শ প্রজন্ম গঠন’ শীর্ষক দিনব্যাপী গ্র্যান্ড সেমিনার অনুষ্ঠিত : প্রযুক্তির আসক...

ঝিকরগাছা সফরে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

বেনাপোল বন্দরে ১০ কোটি টাকার কেমিক্যালের চালান জব্দ

যবিপ্রবির সিএসই বিভাগে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাইটস যশোর'র 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক সমন্বয...

শার্শায় নাশকতার অভিযোগে আ.লীগের ৪ সমর্থক আটক

যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক, বর্তমান ও প্রয়াত ৯ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা

যশোরে বিচারিক কার্যক্রমে গতিশীলতা, বিচার সেবায় প্রশংসনীয় অগ্রগতি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *