যশোরে টিআরসি পদে প্রাথমিকভাবে ১২০ টাকায় নিয়োগ পেলেন ৫২ জন

যশোরে টিআরসি পদে প্রাথমিকভাবে ১২০ টাকায় নিয়োগ পেলেন ৫২ জন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ১২০ টাকা ফি প্রদান করে যশোর জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নিয়োগ পেয়েছেন ৫২ জন প্রার্থী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোববার সকাল ৯টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন যশোর জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪টায় প্রাথমিকভাবে নির্বাচিত ৫২ জন প্রার্থীর ফলাফল প্রকাশ করা হয়।

এ সময় পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, কয়েকটি ধাপ অতিক্রম করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন তারা সবাই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হয়েছেন।

তিনি নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান এবং যারা এবার উত্তীর্ণ হতে পারেননি তাদের ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন। ছবি  সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *