যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১৩ ডেঙ্গু রোগী শনাক্ত : আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৭৬১

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১৩ ডেঙ্গু রোগী শনাক্ত : আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৭৬১

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬১ জনে এবং এ সময়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

যশোরের সিভিল সার্জন কার্যালয়ের ২৩ নভেম্বর ২০২৬ তারিখের ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৩ জন রোগীর সবাই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন; বেসরকারি প্রতিষ্ঠানে নতুন ভর্তির সংখ্যা শূন্য। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৭ জন, বাঘারপাড়ায় ৩ জন, ঝিকরগাছায় ২ জন এবং অভয়নগরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চৌগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৭৬১ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে ২ হাজার ৬৩৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮ জন রোগী। পাশাপাশি এ সময়ে রেফার্ড রোগীর সংখ্যা ৪৭ জন। উপজেলা ও প্রতিষ্ঠানভিত্তিক মোট আক্রান্তের মধ্যে অভয়নগরে ৮৬৩ জন, বাঘারপাড়ায় ২৩৪ জন, চৌগাছায় ৭৭ জন, ঝিকরগাছায় ১০৯ জন, কেশবপুরে ২৯৬ জন, মনিরামপুরে ২১৪ জন, শার্শায় ৩২৬ জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৬৪২ জন রোগী রয়েছেন।

হামের সর্বশেষ তথ্য

একই দিনে সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত হামের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন, ৪ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে; এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

গত ১৫ মার্চ ২০২৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৬৩ জন সন্দেহজনক হাম রোগীর তথ্য নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৮৫৯ জন নতুন ভর্তি হয়েছেন, ৮৩৬ জন ছাড়পত্র পেয়েছেন এবং ১৬৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩ জন রোগী এবং এ সময়ে নিশ্চিত বা সন্দেহজনক হামে কোনো মৃত্যুর তথ্য প্রতিবেদনে নেই।

উভয় প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাক প্রস্তুত করেছেন এবং অনুমোদন দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যশোর বিজিবির নন্দিত তৎপরতা : আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা

মধ্যরাতে শার্শায় পাটের গুদামে আগুন পুড়ে ছাই ১০ লাখ টাকার পাট

খাতা মূল্যায়নে অবহেলা : যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলো ৬২৮ জন

যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত : দেশে ৪ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

বিস্ফোরক মামলায় খোলাডাঙ্গার সমালোচিত নেতা রড বাচ্চু গ্রেপ্তার

যশোরের ঘুরুলিয়া থেকে ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *