যশোরের সাবেক এসপি আনিসুরসহ ৮পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছায় ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার ঘটনায় করা মামলায় যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার (২০ এপ্রিল) এই আদেশ দেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার ৮ আসামির মধ্যে ৩ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন এবং সাবেক এসপি আনিসুর রহমানসহ ৫ জন এখনো পলাতক।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের ওপর এই পৈশাচিক নির্যাতন চালানো হয়। পুলিশ তাদের পায়ে গুলি করার পর সেই ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে শক্ত করে বেঁধে হাসপাতালে পাঠায়। বালু ঢোকানোর কারণে জখমে পচন ধরে এবং পরবর্তীতে ওই দুই ছাত্রনেতার পা কেটে ফেলতে হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তার থাকা তিন পুলিশ সদস্য—আকিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান ও কাজী জহুরুল হককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। অন্যদিকে, সাবেক এসপি আনিসুর রহমানসহ পলাতক ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে।

ফাইল ছবি

আরো পড়ুন

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *