মোটরসাইকেলসহ সব মোটরযানে বিকট শব্দ নিষিদ্ধ

মোটরসাইকেলসহ সব মোটরযানে বিকট শব্দ নিষিদ্ধ

স্ফুলিঙ্গ ডেক্স :

মোটরসাইকেলসহ যে কোনো ধরনের যানবাহন বা মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা অননুমোদিত যে কোনো ধরনের বিকট শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) এক বিশেষ বার্তা ও বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিআরটিএ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী রাষ্ট্রীয় জরুরি সেবা যেমন—অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন ব্যতীত অন্য কোনো সাধারণ যানবাহনে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন, তীব্র, কর্কশ বা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন কোনো যন্ত্র বা হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহার সম্পূর্ণ বেআইনি।

বিআরটিএ জানায়, এ ধরনের বিকট ও অননুমোদিত হর্ন শুধু সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি ও চরম জনদুর্ভোগ সৃষ্টি করে না, বরং চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতেও প্ররোচিত করে। ফলে সড়কে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। সম্প্রতি বিভিন্ন মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটারের অনিয়ন্ত্রিত ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, যা প্রচলিত আইনে স্পষ্টত শাস্তিযোগ্য অপরাধ।

সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জরুরি পরিষেবার গাড়ি ছাড়া অন্য সব ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক মোটরযান থেকে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ও হুটার অবিলম্বে খুলে ফেলতে হবে। অন্যথায় অমান্যকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *