মেধা, সততা ও দেশপ্রেমে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান

মেধা, সততা ও দেশপ্রেমে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ”— এই সুনির্দিষ্ট প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ জন কৃতি শিক্ষার্থীকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দঘন ও মনোরম পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইসা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ কৃতি শিক্ষার্থীদের চমৎকার ফলাফলের জন্য আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান। তিনি বলেন, “আজকের এই গৌরবময় সাফল্য তোমাদের কঠোর পরিশ্রমের ফল। এ সাফল্যকে ধারণ করে নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায় দীক্ষিত হতে হবে। নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তোমাদের মূল ভূমিকা রাখতে হবে।”

গাজীরদরগাহ ফায়জাবাদ ফাজিল মাদ্রাসা শাখা শিবিরের সভাপতি এস. কে. স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, কর্মপরিষদ সদস্য হাফেজ অধ্যক্ষ রেজাউল ইসলাম, অ্যাডভোকেট হাবিব কায়সার, যশোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, যশোর জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি মো. ইসমাইল হোসেন, সেক্রেটারি ওবায়দুল্লাহ তারেক, সাবেক সভাপতি মহিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক মহিউদ্দিন খান, এবং দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন ও সেক্রেটারি তামিম ইসলামসহ স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উল্লাসিত অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি এমপি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ সংবর্ধিত ২০০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর প্রত্যেকের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এছাড়া উপহারসামগ্রী হিসেবে একটি স্পেশাল গিফট ব্যাগে পবিত্র কুরআন শরীফ, ফুলেল শুভেচ্ছা কার্ড, চল্লিশ হাদিসের গ্রন্থ, হাদিস সম্বলিত স্টিকার, বিশেষ ইসলামিক বই, কলম ও নগদ অর্থ প্রদান করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *