মায়ের সঙ্গে কেনাকাটা শেষে আর বাড়ি ফেরা হলো না হাফসার!

মায়ের সঙ্গে কেনাকাটা শেষে আর বাড়ি ফেরা হলো না হাফসার!

মো: মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ)

মায়ের হাত ধরে বাজারে কেনাকাটা করতে এসে আর হাসিমুখে বাড়ি ফেরা হলো না সাত বছরের শিশু হাফসার। নসিমন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির এক ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছে অবোধ শিশুটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা সড়কের শেষ প্রান্তে পিপরল স্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত হাফসা মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরল গ্রামের প্রবাসী আকরাম হোসেনের মেয়ে।

স্বজনদের বরাতে জানা যায়, বাবা প্রবাসে থাকায় শনিবার সকালে হাফসা তার মায়ের সঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে যায়। কেনাকাটা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তারা নসিমনযোগে পিপরল স্ট্যান্ডে নামেন। এরপর হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া ইঞ্জিনচালিত ভ্যান হাফসাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিশির কুমার জানান, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মূলত মাথায় প্রচণ্ড আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ডিবি পুলিশের জালে মহিলালীগ নেত্রী

এ প্লাসের উচ্ছ্বাসে ঝিনাইদহে সংবর্ধিত দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী

পৈতৃক জমি দখল ও ঝিকরগাছা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শৈলকুপায় মোল্লা ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *