মাদক ও কসমেটিকস সামগ্রীসহ আটক ১

মাদক ও কসমেটিকস সামগ্রীসহ আটক ১

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে এক আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে। আজ বৃহস্পতিবার (২৮ মে, ২০২৬) যশোর ব্যাটালিয়নের অধীনস্থ মাসিলা, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পৃথকভাবে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবি সদস্যরা ভারতীয় ২৫ বোতল এসকাফ (ESCUF) সিরাপ (নেশাজাতীয়), ৪৫ বোতল উইনসেরেক্স (WINCEREX) কাফ সিরাপ, ১টি বাটন মোবাইল ফোন, ১ হাজার ৩২৩ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ, ৪৮ প্যাকেট খাদ্য সামগ্রী, ৬৬৮ পিস বিভিন্ন প্রকার চকোলেট, ১০ প্যাকেট পাতার বিড়ি, ০.৫ কেজি কিসমিস এবং ৭৪ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করতে সক্ষম হন। একই সাথে এই অবৈধ মালামাল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত এই মাদক ও অবৈধ চোরাচালানি মালামালের মোট বাজার মূল্য ৩ লাখ ৭৪ হাজার ৭০০ (তিন লাখ চুয়াত্তর হাজার সাতশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে সফল অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে অপরাধ দমনে এবং চোরাচালান রুখতে বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম ও কঠোর নজরদারি সব সময়ই অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *