মহম্মদপুরে লাশবাহী ভ্যানে ট্রলির ধাক্কা : শিশু ও নারীসহ আশঙ্কাজনক ৩

মহম্মদপুরে লাশবাহী ভ্যানে ট্রলির ধাক্কা : শিশু ও নারীসহ আশঙ্কাজনক ৩

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে লাশবাহী ভ্যানে বালুবাহী ট্রলির ধাক্কায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মহম্মদপুর হাসপাতালে স্ট্রোকজনিত কারণে দীঘা ইউনিয়নের বিলঝলমল গ্রামের বিল্লালের স্ত্রী মারা যান। পরে স্বজনরা মরদেহটি একটি ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পথে সিন্দাইন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলি সজোরে লাশবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে ভ্যানে থাকা ভ্যানচালক আফজালের ছেলে নুর মিয়া, আবু ছাইদের স্ত্রী এবং তাঁর কন্যাসন্তান গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অপর দুজনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একজনের মরদেহ নিয়ে স্বজনদের বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ ও বালুবাহী ট্রলিটির চালকের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা সড়কে বালুবাহী ট্রলির বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

১৪ জনের ৮ জন পরীক্ষা দিয়ে সবাই ফেল !

মহম্মদপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় অতর্কিত হামলা : দেশীয় অস্ত্রের আঘাতে গৃহবধূসহ আহত ৫

অপপ্রচারের জবাবে মাঠে নামলো বিএনপির একাংশের নেতাকর্মীরা

মহম্মদপুরে প্লাস্টিক জগে চা তৈরি : 'ফুড গ্রেড' পাত্র ব্যবহার নিয়ে চরম অনিশ্চয়তা

অপহরণের শিকার প্রবাসীকন্যা : মাগুরা পুলিশ সুপারের নির্দেশে ৯ ঘণ্টায় শিশু উদ্ধার

মহম্মদপুর উপজেলা প্রশাসনের আচরণ নিয়ে সাংবাদিকদের অসন্তোষ

মাদক, চুরি ও ডাকাতি রুখতে ভিডিবি উদ্বোধন করলেন পুলিশ সুপার মোল্লা আজাদ

রেজওয়ানুর রাসেল আহ্বায়ক, সোহেল রানা সদস্য সচিব

মহম্মদপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ নিয়ে তুলকালাম !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *