মরা ও আধামরা ছাগল জবাইকালে ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মরা ও আধামরা ছাগল জবাইকালে ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে মরা ছাগল জবাই করার সময় আলমগীর হোসেন নামে এক অসাধু ছাগল ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী উক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল সোমবার (১০ আগস্ট ২০২৬) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনাটি ঘটে। আটককৃত ব্যবসায়ী আলমগীর হোসেন পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও টার্মিনালের পরিবহন শ্রমিক আলতু হোসেন জানান, বিকেলে ১০টি ছোট-বড় ছাগল বোঝাই করে একটি ইজিবাইক বাস টার্মিনালে এসে থামে। এ সময় ব্যবসায়ী আলমগীর ইজিবাইকের ভেতর থেকে একটি সম্পূর্ণ মরা এবং একটি মুমূর্ষু (আধামরা) ছাগল নিচে নামায়। এরপর সে একাই পা দিয়ে চেপে ধরে জঘন্য উপায়ে মরা ও অসুস্থ ছাগল দুটি জবাই করতে শুরু করে। এ ঘটনা স্থানীয় লোকজনের নজরে এলে তারা ধাওয়া দিয়ে মরা ছাগলসহ হাতেনাতে আলমগীরকে আটক করে এবং তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করে।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লু রাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জানান, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মরা ও অসুস্থ ছাগল জবাইয়ের অপরাধে অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জবাইকৃত মরা ছাগল দুটি বাজেয়াপ্ত করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ প্রদান করা হয়।

জনস্বার্থে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাজার এবং কসাইখানাগুলোতে উপজেলা প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ডিবি পুলিশের জালে মহিলালীগ নেত্রী

এ প্লাসের উচ্ছ্বাসে ঝিনাইদহে সংবর্ধিত দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী

পৈতৃক জমি দখল ও ঝিকরগাছা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শৈলকুপায় মোল্লা ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *