মণিরামপুরে মাটির টেন্ডার নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের মণিরামপুরে হরিহর নদী খননের অতিরিক্ত মাটি বিক্রির টেন্ডারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মণিরামপুর পৌরসভা কার্যালয়ে মাটি বরাদ্দের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এই উত্তেজনা বিদ্যুৎ অফিসের সামনে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের রূপ নেয়। পরবর্তীতে দুই গাড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ফলে উভয় পক্ষই তাদের নেতাকর্মীদের আহত হওয়ার দাবি করেছে। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুর হকের দাবি অনুযায়ী, জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবীব লিটন, মাওলানা মহিউল ইসলামসহ প্রায় ৮-১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও উপজেলা জামায়াত অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টুর দাবি, জামায়াত কর্মীরা প্রথমে ছাত্রদল নেতা সালিমুন হোসেন ও পরে সবুজ হোসেনের ওপর হামলা চালায়। এতে আলামিন ও অলিয়ার রহমানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একটি দোকান ভাঙচুর করা হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ জানিয়েছেন নদী খননের মাটির টেন্ডার নিয়েই মূলত এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। এই ঘটনার ফলে মণিরামপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *