ভুল প্রশ্নের কারণে যশোর বোর্ডে এসএসসির পদার্থ বিজ্ঞানে ৮ নম্বর উত্তর দিতে পারেনি পরীক্ষার্থীরা

ভুল প্রশ্নের কারণে যশোর বোর্ডে এসএসসির পদার্থ বিজ্ঞানে ৮ নম্বর উত্তর দিতে পারেনি পরীক্ষার্থীরা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে এসএসসির পদার্থ বিজ্ঞান পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীরা দুটি প্রশ্নের উত্তর লিখতে পারেনি। এদুটি প্রশ্নের নম্বর রয়েছে ৭। পরীক্ষার হলে প্রশ্নপত্রে ভুল থাকার সংবাদটি ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকরা কোন উত্তর দিতে পারায় পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। শিক্ষকরাও পড়েন বিপাকে।
জানা গেছে, যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার রোববার ছিল বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষা। যার বিষয়কোড ১৩৬। পরীক্ষায় বিভিন্ন সেট প্রশ্নপত্র ব্যবহার করা হলেও পদার্থ বিজ্ঞান পরীক্ষায় এবার ০১ নম্বর সেট ব্যবহার করা হয়েছে। এ প্রশ্নে ৩ এর ঘ এবং ৬ এর গ প্রশ্নে তথ্যগত ভুল থাকায় পরীক্ষার্থীরা কোন উত্তর লিখতে পারেনি।
যশোর জেলা স্কুলের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) ইলিয়াস হোসেন প্রশ্নেপত্রে ভুল থাকার স্বীকার করে বলেছেন, পদার্থ বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নে ৩ এর ঘ এবং ৬ গ এর প্রশ্নপত্র করা সঠিক হয়নি। যদি প্রশ্নপত্রের তথ্যগত ভুল রয়েছে। সঠিকভাবে তথ্য চাওয়া হলে শিক্ষার্থী তার উত্তর লিখতে পারতো।
যশোর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মুহা. নিয়ামত এলাহী জানান, প্রশ্নে যদি কোন ভুল থাকলে তাহলে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না। এ বিষয়ে বোর্ডের নিয়ম আছে। খাতা বিতরণের আগেই মিটিং হয়। সেখানে ভুলভ্রান্তি নিয়ে আলোচনা হয়। পরীক্ষকদের খাতা দেওয়া হয়, তখন প্রধান পরীক্ষক বিষয়টি জানিয়ে দেন। এ নিয়ে শিক্ষার্থীরা কোন ক্ষতিগ্রস্ত হবে না। পদার্থ বিজ্ঞান পরীক্ষায় কোন ভুল আছে কি না সে বিষয়ে তিনি বলেন, অপেক্ষা করতে হবে। ফাইল ছবি।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *