ভারতে ৩ বছর পাঁচ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

ভারতে ৩ বছর পাঁচ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ভারতে দীর্ঘদিন কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের সুবিধায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈধ পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতে অবস্থানের অভিযোগে বিভিন্ন সময়ে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন তাঁরা। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ভারতের জম্মু-কাশ্মীরের বিখ্যাত কোট ভালওয়াল কারাগারে প্রায় তিন বছর পাঁচ মাস কারাভোগ করেন তাঁরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগীরা ইতিপূর্বে রংপুর, সাতক্ষীরা ও সিলেট সীমান্ত দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানে বিভিন্ন দিনমজুরি ও শ্রমিকের কাজ করতেন।

স্বদেশে প্রত্যাবাসন হওয়া এই ছয় বাংলাদেশি নাগরিক হলেন—সুনামগঞ্জ জেলার মোহাম্মদ আলী (২৬), জাহাঙ্গীর আলম (২১) ও আব্দুল করিম (২৫), কক্সবাজার জেলার আব্দুল সবুর (৪০), গাজীপুর জেলার সাব্বির ইসলাম (২৬) এবং বগুড়া জেলার হাফিজুর (২৬)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। বেনাপোল থেকে পরবর্তী আইনি সহায়তা ও স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁদের বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধির হাতে হস্তান্তর করা হচ্ছে বলে জানা গেছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও প্রেসক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৯৬ ব্যাচের ঐক্যবদ্ধ পথচলা

বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন স্ত্রী স্বর্ণালী : বাবার বাড়িতে এসেও রক্ষা পাননি

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে মশা নিধন কর্মসূচি

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির রাজপথে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

যশোর-খুলনা মহাসড়কের বকচর ডিভাইডারে সিটি বয়েজ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রূপদিয়ায় জামায়াতের বিশেষ প্রস্তুতি সভা

ইসলামী আন্দোলনের অগ্রগতিতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই-শার্শায় এমপি আজীজুর রহমান

কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে কাল সিপিবি’র শোকসভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *