বৈষম্য বিরোধী দুই ছাত্রকে কুপিয়ে জখম

শহিদ জয় : ২৮ মার্চ ২০২৬

যশোরের মণিরামপুর পৌরসভা চত্বরে গভীর রাতে ওত পেতে থাকা একদল অজ্ঞাত দুষ্কৃতকারীর হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সক্রিয় কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার প্রধান ফটকের সামনে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত দুই ছাত্র হলেন ইফতেখার আলম অভি ও সাব্বির হোসেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে আগের দিন ছাত্রদের দুটি পক্ষের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে রাতে অন্ধকারে তাদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা মুহূর্তেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পাওয়ার পরপরই মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসপাতালে ছুটে যান। তারা চিকিৎসাধীন ছাত্রদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসার নিশ্চয়তা দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনা থেকে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করতে এলাকায় অভিযান শুরু হয়েছে। আইন হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ। ছবি-সংগৃহীত

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *