বৈশ্বিক সংকটে জনগণকে প্রস্তুত থাকার আহ্বান : যশোরে ঈদের নামাজে প্রতিমন্ত্রী অমিত

বৈশ্বিক সংকটে জনগণকে প্রস্তুত থাকার আহ্বান : যশোরে ঈদের নামাজে প্রতিমন্ত্রী অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট : ২১ মার্চ ২০২৬

বর্তমান বিশ্বপরিস্থিতি ও যুদ্ধকালীন সংকট মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ শনিবার (২১ মার্চ) সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের আগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

যশোর-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অমিত বলেন, “সারা বিশ্বে এক অস্থির যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, যার প্রভাবে বৈশ্বিক সংকট ঘনীভূত হচ্ছে। এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সরকারের এই প্রচেষ্টাকে সফল করতে হলে জনগণের সক্রিয় সহযোগিতা ও মিতব্যয়িতা অত্যন্ত জরুরি।”

তিনি আরও সতর্ক করে বলেন, “যুদ্ধ থেমে গেলেও এর দীর্ঘমেয়াদী ক্ষত বিশ্বজুড়ে দৃশ্যমান হবে। বিশ্বের অন্যান্য দেশগুলো যেমন প্রস্তুতি নিচ্ছে, আমাদের সরকারও তেমনিভাবে আগাম প্রস্তুতি গ্রহণ করছে। নাগরিক হিসেবে আমাদেরও ধৈর্য ও সচেতনতার সাথে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানও মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় ঈদগাহের এই জামাতে আরও অংশ নেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সকাল ৮টায় প্রথম জামাতের পর সকাল ৯টায় একই স্থানে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে বিশ্বশান্তি এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

যশোর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোলে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আটক ১

চৌগাছায় মাদ্রাসা সুপারের পেশিশক্তি ও ক্যাডার বাহিনীর ভয়ভীতি : দুর্নীতির বিচার চেয়ে হুমকি ও আতঙ্কে ভু...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *