বেনাপোল সীমান্তে পৌনে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

বেনাপোল সীমান্তে পৌনে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, চাদর ও প্রসাধনসামগ্রী (কসমেটিকস) উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা।

আজ মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে চোরাই পণ্যের বড় একটি চালান প্রবেশের গোপন সংবাদ পান বিজিবি সদস্যরা। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপির টহলদল সংশ্লিষ্ট এলাকায় অবস্থান নিয়ে কঠোর তল্লাশি শুরু করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০টি ভারতীয় উন্নতমানের শাড়ী, ১১৪টি কম্বল, ৩৪টি চাদর, ৩ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস এবং ১ হাজার ৩৫৮টি বিভিন্ন প্রকার প্রসাধনসামগ্রী (কসমেটিক্স) জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটককৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এআইএস বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পিইএসএস

মাইকপট্টিতে মিছিলে অংশ নেওয়া আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচার চেয়ে প্রেসক্লাব যশোরের সামনে ক...

যশোর জেনারেল হাসপাতালে সোনা ছিনতাইকালে নারী গ্রেপ্তার

কেশবপুরে বিষপানে আবু বক্কর মুন্সি নামের এক বৃদ্ধের মৃত্যু

খোলাডাঙ্গা গাজীপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের অভিযোগে যশোরের ‘পাঁচফোড়ন রেস্টুরেন্ট’কে লাখ টাকা জরিমানা

অভয়নগর থানার ওসি নুরুজ্জামান প্রত্যাহার : যশোর পুলিশ লাইনে সংযুক্ত

যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতে...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *