বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ৪ যুবতী

বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ৪ যুবতী

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের শিকার ৪ যুবতী বিভিন্ন মেয়াদে সাঁজাখেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।
মঙ্গলবার সন্ধায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।
ফেরত আসা যুবতীরা হচ্ছে- নারায়ণগঞ্জের তিনগাও গ্রামের পপি (৩৭ ), গাইবান্ধার তালুক জামিরা গ্রামের মোনালিসা নেহা (২৭ ), যশোর তপসি ডাঙা গ্রামের মরিয়ম খাতুন (৩৩) ও মুন্সিগঞ্জের খানবাড়ি পূর্ব মুন্সিয়া গ্রামের রাত্রি আক্তার (৩৪)।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা বিভিন্ন সময় সীমান্তের চোরাপথে দালালদের মাধ্যমে ভারতে যায়। ভারতের মুম্বাই, ২৪ পরগঁনা, দিল্লি ও রাজস্থান শহরে কাজের সন্ধানে ঘুরাঘুরির সময় সে দেশের পুলিশ আটক করে তাদেরকে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।
পরবর্তীতে তাদেরকে সংশোধনাগারে প্রেরণ করলে বিভিন্ন হোমে তাদেরকে রাখা হয়। সেখানে তাদেরকে হস্তশিল্প ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেন এই পুলিশ কর্মকর্তা।

ফেরত আসাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে পোর্ট থানা থেকে তিনটি মানবাধিকার সংগঠন গ্রহন করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  প্রেরক: মেহেদী হাসান জিত, বেনাপোল।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *