বেজপাড়ার লাবনী ও তাঁর মায়ের বিরুদ্ধে নারী ব্যাংকারের মামলা

বেজপাড়ার লাবনী ও তাঁর মায়ের বিরুদ্ধে নারী ব্যাংকারের মামলা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক নারী ব্যাংকারকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) যশোর শহরের আরএন রোড এলাকার বাসিন্দা ও বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি’র কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে মামলাটি করেন।
যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন যশোর শহরের বেজপাড়া এলাকার লাবনী আক্তার এবং তার মা জোসনা বেগম।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, লাবনী আক্তারের সঙ্গে বাদীর স্বামী জিতুর বিবাহবিচ্ছেদের পর থেকেই লাবনী ও তার মা সাবিনা ইয়াসমিনের প্রতি ক্ষুব্ধ ছিলেন এবং বিভিন্নভাবে ক্ষতি করার সুযোগ খুঁজছিলেন।
অভিযোগ অনুযায়ী,গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের আরএন রোডস্থ সোনালী ব্যাংকের নিচে সাবিনা ইয়াসমিন অবস্থানকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় লাবনী আক্তার হত্যার উদ্দেশ্যে দা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি মাথা সরিয়ে নেন। এতে কোপটি তার ডান পায়ের হাঁটুতে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়।
এছাড়া লাবনী আক্তার দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সময়ে জোসনা বেগম তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে আঘাত করেন।
মামলায় আরও বলা হয়েছে, সাবিনা ইয়াসমিন মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে বুকে, পিঠে ও ঘাড়ে লাথি মেরে জখম করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত অবস্থায় সাবিনা ইয়াসমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আদালতে এ মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *