বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিতকে ‘৮৯ ব্যাচ’ ও প্রবালের অভিনন্দন

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিতকে ‘৮৯ ব্যাচ’ ও প্রবালের অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক, যশোর :

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যশোরের বিশিষ্ট ও জনপ্রিয় ক্রীড়া সংগঠক শান্তনু ইসলাম সুমিত। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ এই পদে তিনি নির্বাচিত হওয়ায় যশোরের ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, নবনির্বাচিত কাউন্সিলর শান্তনু ইসলাম সুমিতকে পৃথক এক বিবৃতিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য, যশোর জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রখ্যাত ভলিবল কোচ এম এ রায়হান সিদ্দিকী প্রবাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় এম এ রায়হান সিদ্দিকী প্রবাল বলেন, “শান্তনু ইসলাম সুমিত একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে তার অন্তর্ভুক্তি শুধু ঢাকার ক্রিকেটে নয়, বরং আমাদের যশোরের তৃণমূল ক্রিকেট ও সামগ্রিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

অনুরূপভাবে যশোরের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দও নবনির্বাচিত বিসিবি কাউন্সিলরকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *