বিরামপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ !

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বিরামপুরে ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিরামপুরের সবুল্লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম ফিরোজ (৪৫), তিনি পেশায় একজন গাড়িচালক বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে জানান, তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। অভিযুক্ত ফিরোজ তাঁর ছোট মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনার সময় শিশুটির ছোট ভাই সবকিছু দেখে ফেলে এবং কান্নাকাটি শুরু করলে ফিরোজ পালিয়ে যায়। শিশুটির মা আরও জানান, ফিরোজ তাদের পাশের বাড়িতেই ভাড়া থাকতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, তাঁরা শিশুটির মায়ের চিৎকার শুনে এগিয়ে আসেন এবং অভিযুক্ত ফিরোজকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। এ সময় শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট ছিল। তাঁরা আরও জানান, ফিরোজ একজন বয়স্ক লোক হওয়া সত্ত্বেও এমন ন্যক্কারজনক কাজ করায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্যাতিতা শিশুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা ইতোমধ্যে আইনের আশ্রয় নিয়েছেন। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশি তদন্তের প্রক্রিয়া চলছে। শিশুটির মা ও এলাকার সাধারণ মানুষ অভিযুক্ত ফিরোজের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনুপ জানান, আমরা কোন লিখিত কিছু পাইনি। তবে ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযুক্তকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *