বিমানবন্দর থেকে সিআইডির হেফাজতে ডন : আদালতের নির্দেশে পাঠানো হলো জেলা কারাগারে

বিমানবন্দর থেকে সিআইডির হেফাজতে ডন : আদালতের নির্দেশে পাঠানো হলো জেলা কারাগারে

স্ফুলিঙ্গ ডেক্স :

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ও চলচ্চিত্র খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতারের পর বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর আদেশ জারি করেছেন বিজ্ঞ আদালত।

আজ রোববার (৯ আগস্ট ২০২৬) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি পর্ব শেষে সিআইডির করা আবেদনের প্রেক্ষিতে ডনকে কারাগারে প্রেরণের এ আদেশ দেন।

এর আগে, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ডনকে বিদেশ যাওয়ার প্রাক্কালে পাসপোর্ট যাচাই-বাছাইকালে আটক করে। বিষয়টি সিআইডিকে অবহিত করা হলে সিআইডির একটি চৌকস দল বিমানবন্দরে গিয়ে ডনকে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে উক্ত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোপর্দ করা হয়। সিএমএম আদালতের হাজতখানায় রাখার পর বিকেলে তাঁকে এজলাসে হাজির করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইমিগ্রেশন পুলিশ সূত্রে প্রকাশ, জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা কার্যকর থাকায় আসামি ডনের দেশের বাইরে যাওয়ার ওপর আইনি নিষেধাজ্ঞা বা ‘স্টপ লিস্ট’ বহাল ছিল। আজ তিনি বিদেশ গমনের চেষ্টা করলে ইমিগ্রেশন চেকপোস্টে তা ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ। দীর্ঘ সময় ধরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে অপমৃত্যুর মামলায় চাপা পড়ে থাকলেও পরিবারের দাবি ছিল এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরবর্তীতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি সুনির্দিষ্ট হত্যা মামলা দায়ের করেন। যেখানে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে সরাসরি আসামি হিসেবে নামভুক্ত করা হয়।

সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই অভিযোগ করে আসছেন, মামলা করার সময় পুলিশ সেটিকে হত্যাকাণ্ড হিসেবে না নিয়ে জোরপূর্বক অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে এসে মাত্র চার বছরের ছোট ক্যারিয়ারে ২৭টি বাণিজ্যিকভাবে সফল সিনেমায় অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেছিলেন সালমান শাহ।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বিমানবন্দর থেকে রেলপথ : কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাচালানের অভিনব নেটওয়ার্ক

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট'

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *