বিদেশে থাকা ডাক্তারের পরামর্শে নার্সের চিকিৎসা,শিশুর মৃত্যু: ক্লিনিক বন্ধের নির্দেশ

বিদেশে থাকা ডাক্তারের পরামর্শে নার্সের চিকিৎসা,শিশুর মৃত্যু: ক্লিনিক বন্ধের নির্দেশ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুর উপজেলার কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল নামীয় ক্লিনিকটি বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। 

জানাগেছে, আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল নামীয় একটি ক্লিনিকে পরিদর্শন করেন। এসময় ক্লিনিক কর্তৃপক্ষ পরিদর্শনকারী দলকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এছাড়াও পরিদর্শনকালে তাদের বিভিন্ন অনিয়মের চিত্র সামনে আসায়  উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ক্লিনিকের সব কার্যক্রম বন্ধ রাখতে বলেন এবং তাৎক্ষণিক সাইনবোর্ড খুলে ফেলার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বুধবার ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় আরিয়ান নামে আট মাসের একটি শিশুর মৃত্যু হয়। জানাগেছে, রাশিয়ায় অবস্থানরত ডাক্তার কামরুল ইসলাম পরামর্শে নার্স মারিয়া ইয়াসমিন শিশুটিকে চিকিৎসা দেন এবং  এক পর্যায়ে  শিশুটি মৃত্যুবরণ করে বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন,শিশুটির মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।

 

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *