বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপশহর ইউনিয়নের প্রয়াত নেতাদের শ্রদ্ধা ও স্মরণ

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপশহর ইউনিয়নের প্রয়াত নেতাদের শ্রদ্ধা ও স্মরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর উপশহর ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বুধবার (২ সেপ্টেম্বর) এই জিয়ারত কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক শীর্ষ নেতৃত্বের অবদানের কথা স্মরণ করে মরহুম নেতাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান উপস্থিত থেকে প্রয়াত সহযোদ্ধাদের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল, বিএনপি নেতা কাজী আজগার সহ সদর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপশহর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *