বাঘারপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা

বাঘারপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলায় ঋণের পাওনা টাকা পরিশোধের মানসিক চাপ সইতে না পেরে বিষপানে কাজী আব্দুল কাদের (৩৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গত সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

মৃত কাজী আব্দুল কাদের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হকের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজী আব্দুল কাদের বিভিন্ন জায়গা থেকে নেওয়া ঋণের টাকা সময়মতো পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে গত কিছুদিন ধরে পাওনাদারদের তাগাদা ও পারিবারিক টানাপোড়েনের কারণে তিনি চরম মানসিক অবসাদ ও দুশ্চিন্তায় ভুগছিলেন। এর জের ধরে গত সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে সবার অগোচরে নিজের বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় গিয়ে তিনি তীব্র বিষপান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে তিনি ছটফট করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। স্বজনরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ প্রাথমিক ওয়াশ ও চিকিৎসা শেষে তাঁকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে। সেখানে প্রায় ১২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, ঋণের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই অকাল ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও মির্জাপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *