বাংলা ২য় পত্রে অনুপস্থিত ২০০৯, বহিষ্কার ২

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এসএসসি বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং অনুপস্থিত ছিলেন ২০০৯ জন।
বোর্ড সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কেন্দ্র নং-২৩৬ থেকে রোল নং ২০২২৯৭ এবং মেহেরপুর জেলার বেতবাড়ীয়া উপজেলার কেন্দ্র নং-৪১৩ থেকে রোল নং ২৬৫০০৮-এর পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ২৯৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ৩৩ হাজার ৪৬২ জন। অনুপস্থিত ছিল ২০০৯ জন।
জেলা ভিত্তিক অংশগ্রহণকারীর মধ্যে খুলনায় ১৮ হাজার ২৫১ জন, বাগেরহাটে ৯ হাজার ৩৬৫ জন, সাতক্ষীরায় ১১ হাজার ৯১৩ জন, কুষ্টিয়ায় ১৬ হাজার ৩৫১ জন, চুয়াডাঙ্গায় ৭ হাজার ২৮৭ জন, মেহেরপুরে ৪ হাজার ৬৯৭ জন, যশোরে ১৮ হাজার ৫৭১ জন, নড়াইলে ৪ হাজার ৯১৬ জন, ঝিনাইদহে ১২ হাজার ৬৮২ জন এবং মাগুরায় ১১ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। ফাইল ছবি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *