বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্ফুলিঙ্গ ডেক্স :

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহরের উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার নিজ বাসভবনে এ করুণ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সহকর্মীরা জানান, ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেও মো. ছায়েদুর রহমান কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি ব্যাংকের এক প্রাতিষ্ঠানিক সভায় উপস্থিত ছিলেন এবং সে সময় তাঁর ভাবভঙ্গি অত্যন্ত স্বাভাবিক ও প্রাণবন্ত ছিল। প্রায় দুই বছর পূর্বে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় তাঁর স্ত্রী নাতিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন। ওই সময় ছায়েদুর রহমান মুঠোফোনে স্ত্রীকে তাড়াতাড়ি বাসায় ফেরার জন্য তাগিদ দেন। পরবর্তীতে বাসায় ফিরে কক্ষের ভেতর সিলিং ফ্যানের সাথে ছায়েদুর রহমানের নিথর দেহ ঝুলতে দেখেন স্ত্রী। ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে হালিশহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ব্যক্তিগত জীবনে ছায়েদুর রহমান তিন কন্যাসন্তানের জনক। পরিবার সূত্রে জানা যায়, তাঁর জ্যেষ্ঠ কন্যা প্রকৌশলী এবং কনিষ্ঠ কন্যা চিকিৎসাবিজ্ঞানে (এমবিবিএস) অধ্যয়নরত; তাঁরা উভয়েই ঢাকায় অবস্থান করেন। অন্যদিকে মেজ কন্যা পেশায় চিকিৎসক এবং তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে আলামত সংগ্রহসহ সার্বিক বিষয়ে গভীর তদন্ত পরিচালনা করছে পুলিশ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *