বহিরাগত প্রবেশে কড়াকড়ি ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে যবিপ্রবিতে স্মারকলিপি

বহিরাগত প্রবেশে কড়াকড়ি ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে যবিপ্রবিতে স্মারকলিপি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে দিন দিন বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ, নারী শিক্ষার্থীদের উত্ত্যক্তকরণ ও সামাজিক মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘উন্নত মমশির’।

আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে যবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এই দাবি সংবলিত স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা প্রধানত ৪টি গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন—ক্যাম্পাসের মূল ফটকগুলোতে বহিরাগতদের যাতায়াত প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করা, নারী শিক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক সুরক্ষায় ওয়াচটাওয়ার ও সিসিটিভি ক্যামেরার সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করা, ইভটিজিং বা হয়রানির মতো অপরাধে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় আইনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবং একই সাথে ক্যাম্পাসের ভেতরে উচ্চশব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোসহ অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও টিকটক বানানোর অনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্মারকলিপি প্রদানের সময় ‘উন্নত মমশির’ সংগঠনের সভাপতি আল সারিয়ার রাফিদ এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী নাইমা সুলতানাসহ একাধিক সাধারণ শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট (শুক্রবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর এড়িয়ে বেশ কয়েকজন বহিরাগত যুবক ক্যাম্পাসে ঢুকে পড়ে। এ সময় তারা উপস্থিত কতিপয় নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে ইভটিজিং করে এবং তাঁদের সম্মতি ছাড়াই ভিডিও ধারণ করে পরবর্তীতে নেটদুনিয়ায় ছড়িয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা।

বিষয়টি প্রক্টরিয়াল বডির নজরে আসার পর অভিযুক্ত বহিরাগতদের ও তাদের অভিভাবকদের ক্যাম্পাসে ডেকে এনে কৈফিয়ত চাওয়া হয়। পরবর্তীতে অভিযুক্তরা নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা দিলে প্রক্টরিয়াল বডি বিষয়টি নিষ্পত্তি করে। কিন্তু অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা চিরতরে বন্ধ করতে আজ স্থায়ী ও কড়া ব্যবস্থার তাগিদ দিলেন যবিপ্রবি শিক্ষার্থীরা।ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *