ফাঁকা ডেথ সার্টিফিকেট নেওয়ার অভিযোগে দালাল গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে একটি ফাঁকা ডেথ (মৃত্যু) সার্টিফিকেট ছিঁড়ে নেওয়ার অভিযোগে এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাব্বির হোসেন (২৮)। তিনি যশোর সদর উপজেলার সাজিয়ালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আমজাদ হোসেন।

হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানা যায়, রোববার বিকালে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে গোপনে একটি ফাঁকা ডেথ সার্টিফিকেট ছিঁড়ে নিয়ে যায় অভিযুক্ত সাব্বির। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় আজ সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংবেদনশীল সরকারি নথি অপব্যবহারের চেষ্টা গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) ইলিয়াস হোসেন হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *