পুলিশের এএসআই হত্যা মামলায় পলাশের মৃত্যুদণ্ড

স্ফুলিঙ্গ ডেক্স :

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশ রংপুর মহানগরীর হারাগাছ থানার বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।

আদালত ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে যান এএসআই পিয়ারুল। সেখানে পলাশকে গাঁজাসহ আটক করার সময় তিনি নিজের কাছে থাকা চাকু দিয়ে পিয়ারুলের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আজ আদালত এই রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি পলাশকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অন্য দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের পিপি আব্দুল হাদী বেলাল বলেন, “পুলিশ হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার এতে সন্তোষ প্রকাশ করেছেন।” তবে আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, তারা এই রায়ে সন্তুষ্ট নন এবং ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করবেন।

ফাইল ছবি

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *