প্রশাসনের কড়াকড়িতে ম্লান হচ্ছে শোভাযাত্রার প্রতিবাদী চরিত্র-চারুপীঠে আলাপকালে শামীমের উদ্বেগ

সালাহ্‌উদ্দীন সাগর :

মঙ্গল শোভাযাত্রার অন্যতম সূচনাকারী মাহবুব জামাল শামীম উৎসবটির বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, যে অসাম্প্রদায়িক ও স্বতঃস্ফূর্ত চেতনা নিয়ে চারুকলা থেকে এই যাত্রার শুরু হয়েছিল, বর্তমানে তার ওপর নানাভাবে রাজনৈতিক ও সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।

শোভাযাত্রার নাম নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কগুলোকে তিনি অপ্রয়োজনীয় ও সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) যশোর চারুপীঠে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন এ শিল্পী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার মতে, বাঙালির এই লোকজ উৎসবটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা প্রশাসনের একক সম্পদ নয়, বরং এটি সাধারণ মানুষের অধিকার। বর্তমানে প্রশাসনের অতিরিক্ত কড়াকড়ি এবং সরকারের একচ্ছত্র হস্তক্ষেপের ফলে উৎসবটির যে স্বাধীন ও প্রতিবাদী চরিত্র ছিল, তা ব্যাহত হচ্ছে।
তিনি মনে করেন, মঙ্গল শোভাযাত্রাকে যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক ছাঁচে ফেলার চেষ্টা করা হয়, তবে এর মূল আবেদন হারিয়ে যাবে। তাই এর স্বকীয়তা ও আদি বৈশিষ্ট্য বজায় রাখতে শিল্পী এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন শামীম।

ছবি প্রতিবেদক

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *