নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কেশবপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কেশবপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাফিজুর রহমান (কেশবপুর) প্রতিনিধি

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোরের কেশবপুর উপজেলা বিএনপি। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের নেতৃত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ দেশে শেখ হাসিনার দোসরদের কোনো স্থান হবে না। নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা। পাশাপাশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করারও দাবি জানান নেতৃবৃন্দ। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

ফজরের পর আমবয়ানে যশোর জেলা ইজতেমার সূচনা : আখেরি মোনাজাত রোববার

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের পুলিশ রিমান্ডে

কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন : খামারিদের পাশে থাকার আহ্বান

শার্শায় প্রাণিসম্পদ দিবস ও সপ্তাহ উদযাপন শোভাযাত্রা ও আলোচনা সভা

বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত : অমিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *