নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের উপশহর ৭ নম্বর সেক্টরের মারকাজ মসজিদের ঠিক পশ্চিম পাশে নির্মাণাধীন একটি ১০ তলা বহুতল ভবনের বিরুদ্ধে অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা পুরোপুরি লঙ্ঘন করার মারাত্মক অভিযোগ উঠেছে। এর আগে গৃহায়ন কর্তৃপক্ষের তদন্তে অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ রেখে সংশোধিত নকশা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, অদ্যাবধি কোনো কাগজপত্র জমা না দিয়েই ভবনের নির্মাণকাজ জোরকদমে চালিয়ে যাওয়া হচ্ছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের যশোর উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহম্মেদ সাকিব জানান, প্রাথমিক পরিদর্শনে ভবনটির চারপাশে সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত ফাঁকা জায়গা না রাখা এবং অনুমোদিত মূল নকশার ব্যত্যয় ঘটিয়ে অবকাঠামো নির্মাণের বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এই আইন লঙ্ঘনের কারণে ভবন কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে অনিয়ম সংশোধন করে প্রয়োজনীয় নথি দপ্তরে জমা দেওয়ার দাপ্তরিক নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রকৌশলী সাকিব আরও নিশ্চিত করেন যে, তাঁদের নির্দেশের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভবন মালিক বা কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কোনো অনুমোদিত নকশা বা আনুষঙ্গিক ছাড়পত্রের কাগজপত্র দপ্তরে দাখিল করা হয়নি। স্থগিত করার নির্দেশনা তোয়াক্কা না করে পুনরায় নির্মাণকাজ চালিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরেজমিনে চূড়ান্ত অবস্থা যাচাই ও তদন্ত করতে দ্রুতই একজন ফিল্ড অফিসার পাঠানো হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ভবনটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ পুনরায় চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে আবাসিক এলাকায় নকশা ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া এভাবে অনিয়ম করে ভবন নির্মাণের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা। তাঁদের জোর দাবি, ভবনটির অনুমোদনপত্র, পরিবেশ ও নির্মাণসংক্রান্ত যাবতীয় ছাড়পত্র এবং বর্তমান নির্মাণকাজের বৈধতা অবিলম্বে যাচাই করতে হবে। সেই সাথে বিধি লঙ্ঘন করে নির্মিত ভবনের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের শীর্ষ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন বাসিন্দারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *