দক্ষিণবঙ্গের অবকাঠামো ও সমাজ বিনির্মাণে মরহুম তরিকুল ইসলামের অবদান চিরস্মরণীয়-চৌগাছায় বিএনপি নেতৃবৃন্দ

দক্ষিণবঙ্গের অবকাঠামো ও সমাজ বিনির্মাণে মরহুম তরিকুল ইসলামের অবদান চিরস্মরণীয়-চৌগাছায় বিএনপি নেতৃবৃন্দ

চৌগাছা (যশোর) প্রতিনিধি :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার কংশারীপুর প্রাথমিক শিক্ষা ভবনে এই স্মরণসভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি জহুরুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলি দফাদার, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দক্ষিণবঙ্গের অবকাঠামোগত উন্নয়ন ও সমাজ বিনির্মাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, তরিকুল ইসলাম শুধু যশোরের নয়, পুরো বাংলাদেশের জাতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন।

আলোচনা সভা শেষে প্রয়াত নেতা তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও অ্যাডভোকেট আলিবুদ্দিন খান, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউল রহমান লাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ, সদস্য সচিব মঈনুদ্দিন মঈন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবুবকর, বিএনপি নেতা আলাউদ্দিন, জহুরুল হক বাবু, শহিদুল ইসলাম, আলি কদর, আব্দুল খালেক, ডা. জহুরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আব্দুল হামিদ কাজী, তরিকুল ইসলাম ডাবলু, কৃষকদল নেতা মো. মিলনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

এআইএস বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পিইএসএস

মাইকপট্টিতে মিছিলে অংশ নেওয়া আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচার চেয়ে প্রেসক্লাব যশোরের সামনে ক...

যশোর জেনারেল হাসপাতালে সোনা ছিনতাইকালে নারী গ্রেপ্তার

কেশবপুরে বিষপানে আবু বক্কর মুন্সি নামের এক বৃদ্ধের মৃত্যু

খোলাডাঙ্গা গাজীপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের অভিযোগে যশোরের ‘পাঁচফোড়ন রেস্টুরেন্ট’কে লাখ টাকা জরিমানা

অভয়নগর থানার ওসি নুরুজ্জামান প্রত্যাহার : যশোর পুলিশ লাইনে সংযুক্ত

যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতে...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *