তোষকের নিচে লুকিয়ে রাখা ১হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তোষকের নিচে লুকিয়ে রাখা ১হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

বগুড়া শহরতলীর নিশিন্দারা শৈলালপাড়া এলাকায় এক বিশেষ হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট রাতে গোপন সূত্রে খবর আসে যে ১৬ নম্বর ওয়ার্ড মেহেরা পাম্পের পেছনের এলাকার একটি বাড়ির নিচতলার কক্ষে ইয়াবা কেনাবেচার জন্য কয়েকজন অবস্থান নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল রাত সাড়ে ৯টার দিকে সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—কাহালু উপজেলার খাড়িয়া গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে মো. আবু দারদা ওরফে সজিব (৩২) এবং শাজাহানপুর উপজেলার চক কানপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুস সালাম সেলিম (৪৭)। সজিব নিশিন্দারা শৈলালপাড়ার উক্ত বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

আসামি সজিবের শয়নকক্ষের তোষকের নিচ থেকে ১০টি এয়ারটাইট প্যাকেটে সংরক্ষিত মোট ১,০০০ (এক হাজার) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তাঁর পরনের প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয় মাদক বেচাকেনার নগদ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *