ডিজিটাল প্রদর্শনীতে ব্যাপক সাড়া : অনলাইন জিডি ও ৯৯৯ সেবায় গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক, মাগুরা:

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাগুরায় আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এ অংশগ্রহণ করেছে মাগুরা জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত ডিজিটাল সেবা প্রদর্শনীতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ স্টল স্থাপন করে সাধারণ মানুষকে আধুনিক পুলিশি সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রদর্শনীতে মাগুরা জেলা পুলিশের স্টলে আগত দর্শনার্থীদের অনলাইন জিডি (Online GD), পুলিশ ক্লিয়ারেন্স এবং জরুরি সেবা ৯৯৯ সম্পর্কে সরাসরি তথ্য প্রদান করা হয়। এসব সেবা গ্রহণের সহজ পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং ডিজিটাল প্রক্রিয়ার খুঁটিনাটি সম্পর্কে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হয়।

প্রদর্শনী স্টলটি পরিদর্শন করেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন বলেন, “শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ পুলিশ প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সবসময় জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।”

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এই আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের উদ্ভাবনী প্রকল্পসমূহ প্রদর্শন করে, যা মেলায় আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *