ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন।

সোমবার (১৮ মে) বিকেলে সদরের মায়াধরপুর ও শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের দিনমজুর আসাদুল ইসলাম (৪০) ও শৈলকুপা উপজেলার দামুদকিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন (৪৫)। আসাদুল ইসলাম সদরের মায়াধরপুর গ্রামের মাসুদ রানার বাড়িতে দিনমজুর হিসেবে ধান কাটার কাজ করতে যায়।

জানা যায়, সদর উপজেলার মায়াধরপুর গ্রামের মাঠে কাজ করছিলেন দিনমজুর আসাদুল ইসলাম। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে বিকেলে ঝড় শুরু হলে শৈলকুপার দামুকদিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন বাড়ির পাশের একটি আম বাগানে আম কুড়াতে যায়। সেসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এছাড়াও ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া ও শৈলকুপার বিভিন্ন এলাকায় বজ্রপাতে নারীসহ আহত হয়েছে আরও ৭ জন।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে শৈলকূপা উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহিদুল ইসলামের স্ত্রী সেলিনা বেগমের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *