ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ গ্রেপ্তার

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৩ নভেম্বর ২০২৬

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ জানান, আটক মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং বিভিন্ন সময় নাশকতার চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল শুক্রবার রাতে কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পাওয়ার আগেই তাঁকে আটক করা সম্ভব হয়।

প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আটক মুসা মাহমুদকে আদালতে সোপর্দ করার এবং তাঁর বিরুদ্ধে দায়েরকৃত অন্যান্য মামলার বিষয়ে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় নয়, তথ্য দিয়ে সহায়তার উদাত্ত আহ্বান শার্শা থানার ওসি মো. শামিনুল হকের

যশোরে ‘প্যারেন্টিং : আদর্শ প্রজন্ম গঠন’ শীর্ষক দিনব্যাপী গ্র্যান্ড সেমিনার অনুষ্ঠিত : প্রযুক্তির আসক...

ঝিকরগাছা সফরে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

বেনাপোল বন্দরে ১০ কোটি টাকার কেমিক্যালের চালান জব্দ

যবিপ্রবির সিএসই বিভাগে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাইটস যশোর'র 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক সমন্বয...

শার্শায় নাশকতার অভিযোগে আ.লীগের ৪ সমর্থক আটক

যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক, বর্তমান ও প্রয়াত ৯ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা

যশোরে বিচারিক কার্যক্রমে গতিশীলতা, বিচার সেবায় প্রশংসনীয় অগ্রগতি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *