ঝিকরগাছায় যুবক খুন!

ঝিকরগাছায় যুবক খুন!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা পৌর সদরে আবু হুরাইরা মিম (২৫) নামে এক যুবককে অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যত্র মাথায় ধারালো দা’এর কোপ মেরে হত্যাকাণ্ড সংঘটিত করার পর লাশটি মহাসড়কের পাশে নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন পৌরসভার সীমানা পিলারের নিচে কীর্তিপুর গ্রামের একটি বাঁশবাগান ও নয়নজুলির (ডোবা) মধ্যে রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত আবু হুরাইরা মিম ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে।

নিহতের মামাতো ভাই মারুফ হোসেন অত্যন্ত শোকার্ত অবস্থায় ‘স্ফুলিঙ্গ’-কে জানান, মশিয়ার রহমানের দুই ছেলের মধ্যে মীম ছিলেন বড়। তিনি বিবাহিত এবং তাঁর ঘরে ২১ দিন বয়সী এক নবজাতকসহ দুটি অবুঝ কন্যাসন্তান রয়েছে। মিম মাঝে কিছুদিন এলাকায় ইজিবাইক চালালেও বর্তমানে সম্পূর্ণ বেকার ছিলেন।

পরিবারের দাবি, এলাকায় কারো সাথে মিমের কোনো শত্রুতা বা বিরোধ ছিল না। তবে কেন, কী কারণে, কিংবা কারা তাকে এত ভোরে ডেকে নিয়ে বা ওত পেতে থেকে এভাবে মাথা কেটে হত্যা করলো, তা এই মুহূর্তে পরিবার বা প্রতিবেশীদের কেউ বলতে পারছেন না। ভোরে লোকমুখে লাশ পড়ে থাকার খবর শুনে তারা এসে মিমের রক্তাক্ত দেহ শনাক্ত করেন। মিমের এই আকস্মিক ও নৃশংস মৃত্যুতে কীর্তিপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘স্ফুলিঙ্গ’-কে বলেন, “যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচে নয়নঝিলে (ডোবা) একটি লাশ পড়ে আছে শুনে আমি নিজে ফোর্সসহ দ্রুত সেখানে যাই। নিহতের মাথার পেছনে ধারালো দা বা অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাতকেরা বুধবার গভীর রাতের কোনো এক সময় অন্যত্র তাকে কুপিয়ে হত্যা করে লাশটি মহাসড়কের পাশের এই নির্জন বাঁশবাগানের ডোবায় ফেলে রেখে পালিয়ে গেছে।”

ওসি আরও জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের নিখুঁত রিপোর্টের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই নৃশংস ও ক্লুলেস হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং জড়িত খুনিদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারে পুলিশ ও ডিবি সাইবার টিম অলরেডি মাঠে নেমেছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *