ঝিকরগাছায় মাদকসহ দুই যুবক আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

ঝিকরগাছায় মাদকসহ দুই যুবক আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের ফারাসাতপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

​আদালত পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন। দণ্ডপ্রাপ্তরা হলেন—ফারাসাতপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. তুহিন (২৩) এবং মোবারকপুর গ্রামের খায়রুল ইসলাম বাবুর ছেলে অনিক ইসলাম (২০)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপ-পরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইনের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. তুহিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অনিক ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া উভয়কে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​দণ্ড প্রদানের পর উপস্থিত পুলিশ ও গ্রামবাসীর সামনে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *