ঝাড়ফুঁকের নামে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি! সাবেক জামায়াত নেতা পুলিশি হেফাজতে

ঝাড়ফুঁকের নামে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি! সাবেক জামায়াত নেতা পুলিশি হেফাজতে

স্ফুলিঙ্গ ডেক্স :

নোয়াখালীর বেগমগঞ্জে মাথাব্যথার ‘ঝাড়ফুঁক’ করার ছলনায় পঞ্চম শ্রেণির এক কোমলমতি শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে এক সাবেক রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খানপুর গ্রামের ফরাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন ফরাজী ওই গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। সে স্থানীয় একটি বাজারে ওষুধের দোকানের ব্যবসার পাশাপাশি কবিরাজি বা ঝাড়ফুঁক করত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটি মারাত্মক মাথাব্যথা নিয়ে বাবুনগর এলাকার হাসানহাট বাজারে আলমগীরের ফার্মেসিতে যায়। তখন অভিযুক্ত আলমগীর শিশুটিকে জানায়, ঝাড়ফুঁক দিলে মাথাব্যথা দ্রুত সেরে যাবে। এই ফাঁদে ফেলে সে শিশুটিকে চাতুরতার সাথে দোকানের পেছনে একটি নির্জন কক্ষে নিয়ে যায় এবং সেখানে শ্লীলতাহানি ঘটায়। একই সাথে ঘটনাটি প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে শিশুটি শারীরিক যন্ত্রণায় কান্নাকাটি করলে পরিবারের স্বজনেরা জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা জানতে পারেন।

এ বিষয়ে শরীফপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ জানান, অভিযুক্ত আলমগীর পূর্বে ওয়ার্ড পর্যায়ের দলীয় দায়িত্বে থাকলেও বিগত কয়েক বছর ধরে দলীয় সব ধরনের কার্যক্রম থেকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, “ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং আজ দুপুরে বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।” প্রতীকী-ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *