ছাত্রদলের কেন্দ্রীয় অঙ্গসংগঠনের দায়িত্বে কলাপাড়ার জুবায়ের

ছাত্রদলের কেন্দ্রীয় অঙ্গসংগঠনের দায়িত্বে কলাপাড়ার জুবায়ের

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার মেধাবী ছাত্রনেতা জুবায়েদ বিশ্বাস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুবায়েদ বিশ্বাস কলাপাড়া উপজেলার পায়রা বন্দর সংলগ্ন লালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের সন্তান। তিনি লালুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি ও কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য মো. রিয়াজ বিশ্বাসের সুযোগ্য পুত্র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর নিজ এলাকা ও পরিবারে বইছে আনন্দের আমেজ।

ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ এই পদে স্থান করে নেওয়ায় নবনির্বাচিত এই ছাত্রনেতাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। অভিনন্দন জানান কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রাক্তন জনপ্রতিনিধি বিশ্বাস শফিকুর রহমান টুলু, দপ্তর সম্পাদক সাঈদুর রহমান এবং জাতীয়তাবাদী যুবদল কলাপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির জুয়েল শিকদার।

এছাড়া ‘গ্রীন কলাপাড়া, ক্লীন কলাপাড়া’-র উদ্যোক্তা মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মামুন শিকদার, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, বালিয়াতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, নবগঠিত হাজীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম জহির, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলাপাড়া পৌর শাখার আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশারেফ কল্লোল, যুবদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক ও লালুয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী স্বজল বিশ্বাস, লালুয়া গাজী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মনিরুল ইসলাম এবং কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সদস্য ও ‘আপন নিউজ’-এর কর্ণধার এস এম আলমগীর হোসেন নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়েদ বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *