হাম আক্রান্ত শিশুদের সুস্থতায় স্বস্তিতে পরিবার

হাম আক্রান্ত শিশুদের সুস্থতায় স্বস্তিতে পরিবার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সঠিক চিকিৎসা ও নিবিড় পরিচর্যা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে হামে আক্রান্ত কোমলমতি শিশুরা। চিকিৎসক ও সেবিকাদের সার্বক্ষণিক সেবা এবং অভিভাবকদের সতর্কতায় রোগীরা দ্রুত আরোগ্য লাভ করায় স্বস্তির নিশ্বাস ফেলছেন আক্রান্ত শিশুদের পরিবার ও স্বজনেরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে ওই এলাকায় মৌসুমী রোগ হিসেবে হামের পাশাপাশি ডেঙ্গু ও ডায়রিয়া আক্রান্ত রোগীর কিছুটা প্রকোপ দেখা গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত চিকিৎসা ও স্বাস্থ্য সেবায় সন্তোষ প্রকাশ করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ রোগীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতালের প্রশাসনিক তথ্যসূত্রে জানা গেছে, বিগত জুলাই মাসে মোট ১৩৩ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে যার যার বাড়িতে ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে ১০ জন হাম রোগী ভর্তি রয়েছে, যাদের প্রায় সবাই এখন আশঙ্কামুক্ত ও সুস্থতার পথে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসের প্রথম মঙ্গলবার থেকে গত নয় দিনে নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছে, যাদের ৯০ শতাংশই মূলত এক থেকে সাত-আট বছর বয়সী শিশু। কলাপাড়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী তালতলী, আমতলী ও রাঙ্গাবালী উপজেলা থেকেও অনেকে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন।

সার্বিক পরিস্থিতি নিয়ে কলাপাড়া হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিকাশ রায় জানান, হাসপাতালে আগের চেয়ে হাম রোগীর বাড়তি চাপ এখন অনেকটাই কমে এসেছে। তিনি আরও বলেন, “হামে আক্রান্ত শিশুরা সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সঠিক পরিচর্যা পেলে খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তাই এ রোগ নিয়ে অহেতুক আতঙ্কিত বা দুঃশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই।” ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *