চৌগাছায় ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা রাব্বি গ্রেপ্তার!

চৌগাছায় ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা রাব্বি গ্রেপ্তার!

চৌগাছা প্রতিনিধি :

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৮) নিয়ে গিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট ২০২৬) দিবাগত রাত ৯টায় ভুক্তভোগীর স্বজনরা থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাব্বি চৌগাছার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া এলাকার সেলিম রেজার ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা গেছে, পরিচয়পত্র সংক্রান্ত সহায়তার জন্য ভুক্তভোগী তরুণী তাঁর দূরসম্পর্কের মামাতো ভাই ও পরিচিত মুখ রাব্বির শরণাপন্ন হয়েছিলেন। সরকারি ছুটির দিন হওয়ায় নির্বাচন সংক্রান্ত অফিস বন্ধ থাকা সত্ত্বেও কৌশল অবলম্বন করে রাব্বি সকাল ৯টার দিকে তরুণীকে চৌগাছা শহরে ডেকে নিয়ে আসেন।

পরবর্তীতে তিনি তরুণীকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রিবিলিপাড়া এলাকার জাহান্নারা বেগম নামের এক পরিচিত নারীর বাড়িতে নিয়ে যান। সেখানে তরুণীর সম্মতি ব্যতিরেকে জোরপূর্বক তাঁর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। ঘটনা শেষে মারাত্মক অসুস্থ অবস্থায় মেয়েটি নিজ বাড়িতে ফিরে স্বজনদের কাছে পুরো আপত্তিকর ঘটনাটি ব্যক্ত করেন।

বিষয়টি জানার পরই শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চৌগাছা থানায় আইনি প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের পরিপ্র্রেক্ষিতে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ (পিপিএম) ঘটনার সত্যতা প্রকাশ করে জানান, ভুক্তভোগী পরিবারের মামলা গ্রহণের পরপরই প্রধান আসামিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর জেনারেল হাসপাতালে তিন লাখ টাকার সরকারি অ্যান্টিবায়োটিক উধাও!

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *