কলাপাড়ায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন সম্পন্ন

কলাপাড়ায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন সম্পন্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় ইনসাফভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে কলাপাড়া পৌর শহরের সদর রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বরিশাল বিভাগের জোনাল পরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ কামরুল আহসান।

সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “খেলাফত মজলিস দেশে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণমুখী শাসনব্যবস্থা কায়েমে কাজ করে যাচ্ছে। জালেমের বিরুদ্ধে মজলুমের অধিকার আদায়ের লড়াইয়ে সকল শ্রেণী ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, সদস্য মাসুম বিল্লাহ এবং অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ আমন্ত্রিত স্থানীয় ব্যক্তিবর্গ।

কর্মী সম্মেলনে কলাপাড়া উপজেলা খেলাফত মজলিসের সকল ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *