চৌগাছায় দস্যুতা মামলার আসামি গ্রেপ্তার: লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার

চৌগাছায় দস্যুতা মামলার আসামি গ্রেপ্তার: লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিবেদক:
যশোরের চৌগাছা থানা পুলিশের চলমান অভিযানে দস্যুতা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে আসামির হেফাজত থেকে লুণ্ঠিত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) বেলা ১২:৩০ ঘটিকায় চৌগাছা থানাধীন ছোট আন্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সেলিম রেজা ওরফে সেলিম (৪২)। তিনি চৌগাছা থানার ভাদড়া গ্রামের শামছুর রহমান ও রাবেয়া বেগমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ছোট আন্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে চৌগাছা থানার মামলা নং-৩৭ (তারিখ: ৩০/০৫/২৬ খ্রিঃ, ধারা- ৩৯২ পেনাল কোড) এর এজাহারনামীয় আসামি সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও হেফাজতে থাকা লুণ্ঠিত লাল-কালো রঙের একটি ১৫০ সিসি (150cc) পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​এই বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, অপরাধ ও অপরাধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। দস্যুতা মামলার এজাহারনামীয় আসামিকে লুণ্ঠিত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *