চৌগাছায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চৌগাছা:

যশোরের চৌগাছায় ২০২৬ সালের এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) সমমানের পরীক্ষা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন পাবলিক পরীক্ষাগুলোর কেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় ইউএনও ফারজানা ইসলাম বলেন, “পরীক্ষা একটি বৃহৎ কর্মযজ্ঞ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা এবারও সুন্দর এবং ত্রুটিমুক্তভাবে এই পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হবো।”

প্রস্তুতিমূলক এই সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, চৌগাছা থানার প্রতিনিধি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার এবং পরীক্ষা কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *