বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ এনামুল হাওলাদার (৪০) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৩টা ১৫ মিনিটের দিকে মোরেলগঞ্জ থানাধীন ঝিলবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ এনামুল হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে।
বিজ্ঞাপন
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মোরেলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ৩টা ১৫ মিনিটের দিকে ডিবির উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাঁকে ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর তল্লাশি চালিয়ে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

