বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলার ফকিরহাট এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ বোতল কোডিন মিশ্রিত নিষিদ্ধ কফ সিরাপ WINCIREX-সহ মোছাঃ হ্যাপি বেগম (৩৪) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত ৩টা ৪০ মিনিটের দিকে ফকিরহাট মডেল থানাধীন বারাশিয়া মধ্যপাড়া এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মোছাঃ হ্যাপি বেগম ফকিরহাট থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকার মনির শেখ ওরফে মনি শেখের স্ত্রী।
বিজ্ঞাপন
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গভীর রাতে বারাশিয়া মধ্যপাড়া এলাকার এক বাড়িতে অভিযান চালায় ডিবির একটি চৌকস আভিযানিক দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হ্যাপি বেগমকে হাতেনাতে ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে তাঁর কাছ থেকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা এবং ১৫ (পনের) বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্য WINCIREX উদ্ধারপূর্বক জব্দ তালিকাভুক্ত করা হয়।
বাগেরহাট জেলা ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী দীর্ঘ দিন ধরে এলাকায় সুকৌশলে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উদ্ধারকৃত মাদকের ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।


