স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৩ নভেম্বর ২০২৬
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় এক বসতবাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় লাল কটেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে সাতটার দিকে ওই এলাকার বাসিন্দা আশিকুর রহমানের বাড়ির খড়ির ঘরের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশিকুর রহমানের স্ত্রী বাড়ির খড়ি রাখার স্থানের পাশে লাল টেপে মোড়ানো সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখে প্রতিবেশী বাচ্চু মিয়াকে জানান। পরবর্তীতে পরিস্থিতি অনুধাবন করে বাচ্চু মিয়া তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে কোতোয়ালি মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, লাল টেপে মোড়ানো উদ্ধারকৃত বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক ককটেল নাকি অন্য কিছু, তা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রেক্ষাপট অনুসন্ধানে পুলিশ প্রয়োজনীয় তদন্ত চালিয়ে যাচ্ছে। ছবি সংগৃহীত।
