কালীগঞ্জে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল : টাইব্রেকারে দামুড়হুদাকে হারিয়ে জয়ী হরিণাকুণ্ডু

কালীগঞ্জে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল : টাইব্রেকারে দামুড়হুদাকে হারিয়ে জয়ী হরিণাকুণ্ডু

মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি 

তারিখ: ২২ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে হরিণাকুণ্ডু খেলোয়াড় কল্যাণ ফুটবল দল। আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে তারা টাইব্রেকারে ৪-১ গোলে চুয়াডাঙ্গার দামুড়হুদা ফুটবল দলকে পরাজিত করে।

বিকেলে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিরতির পর দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে এবং একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণ চালায়। তবে নির্ধারিত সময়ে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে হরিণাকুণ্ডু ফুটবল দল।

নৈপুণ্য দেখিয়ে বিজয়ী হরিণাকুণ্ডু দলের গোলরক্ষক আসিফ ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফরহাদ রেজা, রাজু আহম্মেদ, রাকিবুল ইসলাম ও খায়রুল ইসলাম এবং ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে আট দলীয় এ টুর্নামেন্টের ম্যাচে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিৎ ভট্টাচার্য, আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল, নুরুল ইসলাম, মাসুদ জোয়াদ্দার, পারভেজ, ওয়াসিম ও লেখন সর্দারসহ স্থানীয় ক্রীড়া সংগঠনের সদস্যরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চৌগাছা থানার নবাগত ওসি

চৌগাছার জগন্নাথপুর হানাদার মুক্ত দিবস পালিত : র‍্যালি ও স্মৃতিচারণ

সারাদেশে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ : অংশ নিলে...

কিভাবে চলবে কোটচাঁদপুরের বাকপ্রতিবন্ধী কবিরের ৪ সদস্যর সংসার?

কোটচাঁদপুরে ফসল চুরির প্রতিবাদ করায় জামায়াতের নারী ইউপি সদস্য প্রার্থীকে মারধর

কালীগঞ্জের বারোবাজারে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন : পুড়ে ছাই আসবাবপত্র

কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে ২৪১ কড়ি কইট্টা কচ্ছপ ও দুটি ঈগল অবমুক্ত

মহেশপুরে ১,৪৩১ বোতল স্কার্ফ সিরাপ ও প্রাইভেটকারসহ চালক গ্রেফতার

কালীগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *